সংবাদ

গফরগাঁওয়ে পূজা মণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম

গফরগাঁওয়ে পূজা মণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ
ছবি : সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ের বিভিন্ন পূজা মণ্ডপে জেলা পরিষদ প্রশাসকের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

রোববার (১৮ অক্টোবর) দুপুরে গফরগাঁও উপজেলা পরিষদের শামছুল হুদা পাঁচবাগী হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পূজা মণ্ডপ পরিচালনা কমিটির হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, `আমাদের সংস্কৃতিতে আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ঐতিহ্য রয়েছে। আমরা জাতি-ধর্ম নির্বিশেষে নিজ নিজ উৎসব আনন্দঘন পরিবেশে পালন করে থাকি। এবারও সারাদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।'

সভাপতির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাচ্চু বলেন, `সরকার হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা সম্পূর্ণ আনন্দচিত্তে ও নির্ভয়ে দুর্গোৎসব পালন করুন।'

অনুষ্ঠানে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলার ২০টি পূজা মণ্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, দক্ষিণ গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) নূরুল হুদা, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দিলীপ কুমার রায় ও সাধারণ সম্পাদক অনিল রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গফরগাঁওয়ে পূজা মণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত