সংবাদ

রাণীনগরে কীটনাশকের দোকানে সিঁধ কেটে চুরি

প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম

রাণীনগরে কীটনাশকের দোকানে সিঁধ কেটে চুরি
ছবি : সংবাদ

নওগাঁর রাণীনগরে একটি কীটনাশকের দোকানের পেছনের ইটের দেওয়াল কেটে প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার লোহাচুড়িয়া বাজারের ‘মেসার্স আফিয়া ট্রেডার্স’ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক মো. বেলায়েত হোসেন জানান, তিনি সিনজেনটা কোম্পানির খুচরা বিক্রেতা হিসেবে লোহাচুড়িয়া বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। শনিবার সারাদিন ব্যবসা শেষে রাতে দোকানে তালা লাগিয়ে তিনি বাড়ি চলে যান।

রোববার (১৮ অক্টোবর) সকালে দোকান খুলতে এসে দেখেন, পেছনের ইটের দেওয়াল কেটে ভেতরে ঢুকে চোরেরা বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

তিনি জানান, চুরি হওয়া কীটনাশক ও মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৮ হাজার টাকা। এ ঘটনায় তিনি রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে আজ সকালে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখে জড়িতদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে জানিয়ে ওসি বলেন, ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাণীনগরে কীটনাশকের দোকানে সিঁধ কেটে চুরি

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে একটি কীটনাশকের দোকানের পেছনের ইটের দেওয়াল কেটে প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার লোহাচুড়িয়া বাজারের ‘মেসার্স আফিয়া ট্রেডার্স’ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক মো. বেলায়েত হোসেন জানান, তিনি সিনজেনটা কোম্পানির খুচরা বিক্রেতা হিসেবে লোহাচুড়িয়া বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। শনিবার সারাদিন ব্যবসা শেষে রাতে দোকানে তালা লাগিয়ে তিনি বাড়ি চলে যান।

রোববার (১৮ অক্টোবর) সকালে দোকান খুলতে এসে দেখেন, পেছনের ইটের দেওয়াল কেটে ভেতরে ঢুকে চোরেরা বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

তিনি জানান, চুরি হওয়া কীটনাশক ও মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৮ হাজার টাকা। এ ঘটনায় তিনি রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে আজ সকালে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখে জড়িতদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে জানিয়ে ওসি বলেন, ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত