সংবাদ

সুন্দরবনে ২৬০ টন চোরাই কয়লাসহ আটক ৯

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ এএম

সুন্দরবনে ২৬০ টন চোরাই কয়লাসহ আটক ৯
ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত কয়লা মোংলায় মাদার ভেসেল থেকে চুরি করে পাচারের সময় আটক ৯। ছবি : সংবাদ

ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত ২৬০ টন চোরাই কয়লাবোঝাই একটি বাল্কহেড কার্গোজাহাজসহ ৯ জনকে আটক করেছেন বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা। রোববার (১৮ অক্টোবর) বিকেলের দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন ভোলা নদী থেকে এই কয়লাবোঝাই বাল্কহেডটি আটক করা হয়। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ কয়লার কোনো বৈধ মালিক পাওয়া যায়নি।

আটক ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন তালুকদার (২১), নুরুন্নবী (৩০), এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও কবির হোসেন (৩০)। আটক ব্যক্তিদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, তার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত কয়লাবোঝাই একটি সন্দেহভাজন বাল্কহেড কার্গোজাহাজকে গতিপথ পরিবর্তন করতে দেখে সেটিকে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৯ জনসহ পুরো জাহাজটি আটক করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মোংলার পশুর নদীর জয়মনি এলাকায় অবস্থানরত একটি মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে ২৬০ টন ইন্দোনেশিয়ান কয়লা লোড করেন। নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের রুট ব্যবহার করে তারা অন্য কোথাও কয়লা পাচার করছিলেন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, কার্গোজাহাজে থাকা কয়লার কোনো বৈধ কাগজপত্র বা মালিক পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন ও পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, সুন্দরবনের ভোলা নদীতে চোরাই কয়লাবোঝাই বাল্কহেড আটকের বিষয়ে তারা অবহিত হয়েছেন। বন বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সুন্দরবনে ২৬০ টন চোরাই কয়লাসহ আটক ৯

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত