নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং পানাম নগরী পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল নয়টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রবেশ করে জামদানি বুনন ও কারুশিল্পের উৎপাদন এবং বিপণন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এর আগে তিনি ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম এবং পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান জানান, সংক্ষিপ্ত সময়ের জন্য প্রত্নতত্ত্বের পানাম নগরী এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সকাল সাড়ে আটটার দিকে পানাম নগরে প্রবেশ করে কয়েকটি ভবন পরিদর্শন করেন তিনি। পরে সকাল নয়টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লিতে প্রবেশ করেন। সেখানে তিনি ঐতিহ্যবাহী জামদানি বুনন, নকশিকাঁথা সেলাই ও বাঁশ-বেত শিল্পসহ বিভিন্ন কারুশিল্পের উৎপাদন ও বিপণন প্রক্রিয়া ঘুরে দেখেন।
সময়স্বল্পতার কারণে মার্কিন রাষ্ট্রদূত ফাউন্ডেশনের জাদুঘরের ভেতরে প্রবেশ করতে পারেননি। তবে তিনি জানান, পরবর্তীতে সুবিধাজনক সময়ে এসে পুরো ফাউন্ডেশন ও পানাম নগরী দীর্ঘ সময় নিয়ে ঘুরে দেখবেন। এই অল্প সময়ের পরিদর্শনে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুশিল্পের উৎপাদন, বিপণন প্রক্রিয়া ও মনোরম পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী ও ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসেনসহ অন্যরা।
এ সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস বারিকসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন