সংবাদ

জামালপুরে ১০০ অসচ্ছল নারী পেলেন বিনামূল্যে সেলাই মেশিন

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

জামালপুরে ১০০ অসচ্ছল নারী পেলেন বিনামূল্যে সেলাই মেশিন
ছবি : সংবাদ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জামালপুরে অসচ্ছল পরিবারের এক শ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’। সেলাই মেশিন পেয়ে এসব নারী নিজেদের কর্মসংস্থান গড়ে তোলার পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতায় অবদান রাখার সুযোগ পাবেন।

সোমবার (১৯ অক্টোবর) জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্থার অ্যাডমিন অফিসার কোহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম ও সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যরা।

বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়ের সুযোগ পাবেন। এতে তাদের কর্মদক্ষতার বিকাশ, আত্মমর্যাদা বৃদ্ধি এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনেও এ উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।

তারা আরও বলেন, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও এ ধরনের কার্যক্রম অত্যন্ত সহায়ক।

উল্লেখ্য, ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’ ২০১৮ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, নারীর ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি জরুরি মানবিক সহায়তার পাশাপাশি মানুষের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা অসচ্ছল পরিবারের এক শ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেন। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগী নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ও পরিবারের জীবনমান উন্নয়নে সক্ষম হবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জামালপুরে ১০০ অসচ্ছল নারী পেলেন বিনামূল্যে সেলাই মেশিন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত