সংবাদ

নারায়ণগঞ্জের পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

নারায়ণগঞ্জের পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের শতবর্ষের ঐতিহ্যবাহী আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি পূজামণ্ডপের সাজসজ্জা ও আয়োজকদের আতিথেয়তার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিনে যান এবং সেখানে বসে চা পানের অভিজ্ঞতা নেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এর আগে তিনি নগরীর ঐতিহাসিক বোস কেবিনে যান।

আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই তিনি এমন একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি। পরিদর্শনের সময় তিনি পূজামণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা ও উৎসবের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আন্তরিক আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়। পাশাপাশি পূজামণ্ডপের ঐতিহ্য ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা রাষ্ট্রদূত গভীর মনোযোগের সঙ্গে উপভোগ করেন।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও কোষাধ্যক্ষ সানি সাহাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস ও ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী উপস্থিত ছিলেন।

এর আগে নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন। সেখানে তিনি জামদানি বুনন ও ঐতিহ্যবাহী কারুশিল্প ঘুরে দেখেন। রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে আমলাপাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত