সংবাদ

‘পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৭ এএম

‘পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে’
ছবি : সংবাদ

সমাজে পরিচ্ছন্নতাকর্মীদের মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা যাতে মাথা উঁচু করে সমাজে বসবাস করতে পারেন, সেটিই সরকারের লক্ষ্য।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর দয়াগঞ্জ পরিচ্ছন্নতাকর্মী নিবাসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তেলেগু ও কানপুরী ভাষাভাষী পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, পরিচ্ছন্নতাকর্মীদের দীর্ঘদিনের আবাসন সংকট দূর করতে আধুনিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। দয়াগঞ্জে নতুন দুটি ভবনসহ ঢাকা দক্ষিণে আরও ১৭টি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মী পরিবারের শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে তেলেগু ও কানপুরী ভাষাভাষী ৬৮০টি পরিবারের প্রতিটিকে ২ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় দুটি মন্দিরেও বিশেষ অনুদান প্রদান করা হয়েছে।

মীর শাহে আলম আরও বলেন, সরকার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিনা মূল্যে চিকিৎসা নিশ্চিত করেছে। এ ছাড়া কোনো কর্মী কর্মরত অবস্থায় মারা গেলে তার পরিবারকে এককালীন চার লাখ টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে আবদুস সালাম পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং তাদের শারদীয় শুভেচ্ছা জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

‘পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে’

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত