সংবাদ

নিখোঁজের দুই দিন পর বিলের পানিতে মিলল স্কুলছাত্রীর মরদেহ


প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

নিখোঁজের দুই দিন পর বিলের পানিতে মিলল স্কুলছাত্রীর মরদেহ
ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর শাম্মী আক্তার (১২) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাতটার দিকে বাড়ির পাশের একটি বিলের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাম্মী আক্তার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের শহিদুর রহমানের মেয়ে। সে স্থানীয় পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে অন্য শিশুদের সঙ্গে ছাগল চরাতে বাড়ির অদূরে মাঠে যায় শাম্মী। বিকেল গড়িয়ে এলেও অন্য শিশুরা ঘরে ফিরলেও শাম্মী ফেরেনি। রাত পর্যন্ত সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা শহিদুর রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বাড়ির পাশের বিলে একটি মরদেহ ভাসতে দেখে এক স্থানীয় বাসিন্দা চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি ডাঙায় তোলা হলে বাবা-মা শনাক্ত করেন এটি নিখোঁজ শাম্মীর লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

দুই দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


নিখোঁজের দুই দিন পর বিলের পানিতে মিলল স্কুলছাত্রীর মরদেহ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর শাম্মী আক্তার (১২) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাতটার দিকে বাড়ির পাশের একটি বিলের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাম্মী আক্তার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের শহিদুর রহমানের মেয়ে। সে স্থানীয় পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে অন্য শিশুদের সঙ্গে ছাগল চরাতে বাড়ির অদূরে মাঠে যায় শাম্মী। বিকেল গড়িয়ে এলেও অন্য শিশুরা ঘরে ফিরলেও শাম্মী ফেরেনি। রাত পর্যন্ত সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা শহিদুর রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বাড়ির পাশের বিলে একটি মরদেহ ভাসতে দেখে এক স্থানীয় বাসিন্দা চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি ডাঙায় তোলা হলে বাবা-মা শনাক্ত করেন এটি নিখোঁজ শাম্মীর লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

দুই দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত