সংবাদ

অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট


প্রতিনিধি, বেনাপোল, যশোর
প্রতিনিধি, বেনাপোল, যশোর
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম

অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট
ছবি : সংবাদ

যশোরে নিজ ঘরে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ঘরে থাকা জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার রামনগর গ্রামে নিজ ঘরের খাটের ওপর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আছিয়া বেগম রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।

নিহতের মেয়ে পান্না বেগম বলেন, ‘বাবার মৃত্যুর পর থেকে মা ও খালা দুজন একসঙ্গেই এই বাড়িতে বসবাস করতেন। গতকাল সোমবার খালা তার এক মেয়ের বাড়িতে বেড়াতে যান, ফলে মা রাতে বাড়িতে একাই ছিলেন। সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে গিয়ে দেখেন খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘ঘরের ভেতরের সব মালামাল তছনছ ও এলোমেলো করা ছিল। মায়ের কাছে রাখা জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকার কিছুই পাওয়া যাচ্ছে না। দুষ্কৃতকারীরা আমার মাকে নির্মমভাবে হত্যা করে সব লুট করে নিয়ে গেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ আছিয়া বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

যশোরে নিজ ঘরে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ঘরে থাকা জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার রামনগর গ্রামে নিজ ঘরের খাটের ওপর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আছিয়া বেগম রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।

নিহতের মেয়ে পান্না বেগম বলেন, ‘বাবার মৃত্যুর পর থেকে মা ও খালা দুজন একসঙ্গেই এই বাড়িতে বসবাস করতেন। গতকাল সোমবার খালা তার এক মেয়ের বাড়িতে বেড়াতে যান, ফলে মা রাতে বাড়িতে একাই ছিলেন। সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে গিয়ে দেখেন খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘ঘরের ভেতরের সব মালামাল তছনছ ও এলোমেলো করা ছিল। মায়ের কাছে রাখা জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকার কিছুই পাওয়া যাচ্ছে না। দুষ্কৃতকারীরা আমার মাকে নির্মমভাবে হত্যা করে সব লুট করে নিয়ে গেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ আছিয়া বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত