নরসিংদীর পলাশে রাতের আঁধারে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ঘরে থাকা নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া গ্রামে সৌদি প্রবাসী কাওছার মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী নূর আক্তার জানান, দুদিন আগে সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সকালে তার শ্বশুর ফোনে জানান যে ঘরের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে দ্রুত বাড়িতে পৌঁছে তিনি দেখতে পান দুটি ঘরেরই দরজার তালা ভাঙা এবং ভেতরের সব মালামাল তছনছ অবস্থায় পড়ে রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা আলমারি ভেঙে নগদ ৭ লাখ টাকা এবং প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পলাশ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টির সত্যতা যাচাই ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন