সংবাদ

রোনালদোর পেনাল্টি মিস, ফেলিক্সের গোলে জিতল আল নাসর

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম

রোনালদোর পেনাল্টি মিস, ফেলিক্সের গোলে জিতল আল নাসর
ছবি : সংগৃহীত

সহজ সুযোগ হাতছাড়া আর পেনাল্টি থেকে লক্ষ্যভ্রষ্ট শট–ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য রাতটি কাটল চরম হতাশায়। তবে পর্তুগিজ মহাতারকার এমন নিষ্প্রভ দিনেও শেষ পর্যন্ত জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর। অধিনায়কের ব্যর্থতার রাতে ক্লাবের ত্রাতা হয়ে আবির্ভূত হলেন স্বদেশি তরুণ তারকা জোয়াও ফেলিক্স। তার একমাত্র লক্ষ্যভেদে ঘরের মাঠে সৌদি প্রো লিগের ম্যাচে নিওমকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে আল নাসর।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই জালের ঠিকানা খুঁজে পায়নি। তবে বিরতির পরপরই গোলের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন রোনালদো। ৪৭তম মিনিটে সাদিও মানের বাঁ দিক থেকে বাড়ানো উঁচু ক্রস নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে কাছ থেকে শট নেওয়ার সুবর্ণ সুযোগ পান তিনি। কিন্তু ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের বাঁ পায়ের শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।

কিছুক্ষণ পর দলকে এগিয়ে নেওয়ার আরও একটি সুযোগ আসে রোনালদোর সামনে। ডি-বক্সে ফাউলের কারণে পেনাল্টি পায় আল নাসর। স্পট-কিক নিতে আসেন খোদ পর্তুগিজ তারকা। কিন্তু সেখানেও তিনি হতাশ করেন; তার নেওয়া জোরালো শট পোস্টের বাইরে দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

রোনালদো যখন একের পর এক সুযোগ হাতছাড়া করছিলেন, ঠিক তখনই ম্যাচের মোড় বদলে দেন জোয়াও ফেলিক্স। ম্যাচের ৬১ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে দারুণ এক ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই পর্তুগিজ উইঙ্গার। তার এই একমাত্র গোলেই শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় আল নাসরের।

এই জয়ে ৯ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে আল নাসর। অন্যদিকে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে নিওম। লিগে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাদসিয়া এবং ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আল-হিলাল।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রোনালদোর পেনাল্টি মিস, ফেলিক্সের গোলে জিতল আল নাসর

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত