শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশীদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তারা রাজবাড়ী সদর উপজেলা থেকে শুরু করে বালিয়াকান্দি উপজেলার গণপত্যা, বহরপুর, রায়পুর, বালিয়াকান্দি কেন্দ্রীয় মন্দির এবং আদিবাসী পাড়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মণ্ডপে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকার উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গোৎসব আয়োজনে প্রতিটি স্তরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নেও সরকার নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আসলাম মিয়া, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন