দুর্নীতি নির্মূল করতে হলে সবার আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় শৈলকুপার শিক্ষা ব্যবস্থা, সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় নানা সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, "আমরা যারা মুখে বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধের প্রথম শর্তই হলো সেই রাজনৈতিক নেতৃত্বকে আগে নিজে দুর্নীতিমুক্ত হওয়া। রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতিমুক্ত না হলে আমরা কোনোভাবেই এটি বন্ধ করতে পারব না এবং দুর্নীতিবিরোধী উদ্যোগে আমরা ব্যর্থ হব।"
কিশোর ও তরুণ সমাজের সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, "বর্তমান নতুন প্রজন্মকে সঠিক পথে রাখা শিক্ষকদের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং দিন দিন এই পথ আরও কঠিন হচ্ছে। এই জেনারেশন দিনে দিনে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদক থেকে ফিরিয়ে আনতে শিক্ষকদের নতুন করে ভাবতে হবে এবং যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।"
শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়মের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, "শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টাকা-পয়সার লেনদেন বা কোনো ধরনের অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তা ছাড়া স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনাও সহ্য করা হবে না। একইভাবে প্রধান শিক্ষক নিজে শিক্ষার পরিবেশ নষ্ট করে কোনো ধরনের লুটপাটে জড়িত হলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও দিগনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ। এতে বক্তব্য দেন সাংবাদিক তাজনুর রহমান ডাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, কলেজ শিক্ষক প্রতিনিধি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলাম।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন