চাঁদপুরের মতলব উত্তরে বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গানসহ ফরহাদ হোসেন (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ফরহাদ হোসেন চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়ির মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।
চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল জানায়, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল চর ওয়েস্টার এলাকায় এ অভিযান চালায়। অভিযানকালে ফরহাদ হোসেনকে তল্লাশি করে একটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, “অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই অবৈধ অস্ত্রটি তিনি কোথায় পেলেন এবং কী উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।”

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন