সংবাদ

মেঘনা পাড়ে শুরু হচ্ছে চাঁদপুর জেলা ইজতেমা

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম

মেঘনা পাড়ে শুরু হচ্ছে চাঁদপুর জেলা ইজতেমা
ছবি : সংবাদ

দ্বীনের দাওয়াত ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে চাঁদপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। পুরানবাজার এমদাদিয়া মাদ্রাসাসাংলগ্ন দোকানঘর এলাকার মেঘনা নদীর পাড়ে এই আধ্যাত্মিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দীর্ঘ বছর পর মেঘনার তীর আবারো মুখরিত হতে চলায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

তাবলীগ জামাতের উদ্যোগে আয়োজিত এই ইজতেমায় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। আগামী ২২, ২৩ ও ২৪ অক্টোবর–এই তিন দিনব্যাপী বিশাল আয়োজনকে সফল করতে প্যান্ডেল নির্মাণসহ সার্বিক প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। আয়োজকরা জানিয়েছেন, মুসল্লিদের থাকা, ওজু ও শৌচাগারসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাপনা সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে।

তাবলীগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, বৃহস্পতিবার ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। তিন দিনব্যাপী এই ইজতেমায় দেশ-বিদেশের বরেণ্য আলেম-ওলামারা কোরআন ও হাদিসের আলোকে হেদায়েতি বয়ান পেশ করবেন। এতে জিকির-আজকার, দ্বীনের সঠিক শিক্ষা এবং ঈমানি আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ অক্টোবর (শনিবার) বিশেষ আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের চাঁদপুর জেলা ইজতেমার সমাপ্তি ঘটবে। মোনাজাতে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে। উল্লেখ্য, মেঘনার পাড়ের এই মাঠে এর আগেও একবার জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এখানে এই বড় জমায়েতের আয়োজন করা হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেঘনা পাড়ে শুরু হচ্ছে চাঁদপুর জেলা ইজতেমা

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত