সংবাদ

যেসব এলাকায় আজ ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৩ এএম

যেসব এলাকায় আজ ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না
ছবি : সংগৃহীত

সড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য সিলেটের জৈন্তাপুরের একাধিক এলাকায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জৈন্তাপুর বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক সম্প্রসারণ ও উন্নয়নকাজের জন্য আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা জৈন্তাপুর উপকেন্দ্রের অধীনে কয়েকটি ফিডারে বিদ্যুৎ বন্ধ রাখা হবে।

যেসব ফিডার ও এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে তা হলো–জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারভুক্ত আশপাশের এলাকাসমূহ।

জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, উন্নয়নকাজের সুবিধার জন্য এই সাময়িক বিদ্যুৎ ঘাটতি তৈরি হচ্ছে। মেরামত ও স্থানান্তরের কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


যেসব এলাকায় আজ ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য সিলেটের জৈন্তাপুরের একাধিক এলাকায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জৈন্তাপুর বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক সম্প্রসারণ ও উন্নয়নকাজের জন্য আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা জৈন্তাপুর উপকেন্দ্রের অধীনে কয়েকটি ফিডারে বিদ্যুৎ বন্ধ রাখা হবে।

যেসব ফিডার ও এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে তা হলো–জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারভুক্ত আশপাশের এলাকাসমূহ।

জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, উন্নয়নকাজের সুবিধার জন্য এই সাময়িক বিদ্যুৎ ঘাটতি তৈরি হচ্ছে। মেরামত ও স্থানান্তরের কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত