সংবাদ

ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ এএম

ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের
ছবি : সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার আশা আগেই সুতোয় ঝুলছিল বাংলাদেশের। এবার আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় হারে টুর্নামেন্ট থেকেই বিদায় নিল তাওহীদ হৃদয়ের দল।

প্রথমে ব্যাট করতে নেমে ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে রহমত শাহর অপরাজিত ৬৭ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে ৩৫ দশমিক ৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

ফাইনালে ওঠার গাণিতিক সমীকরণ মেলাতে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখার কঠিন শর্ত ছিল বাংলাদেশের সামনে। তবে সেই লক্ষ্য পূরণে পুরোপুরি ব্যর্থ হন বাংলাদেশের বোলাররা। আফগানিস্তান ১১৯ রানের গণ্ডি পেরিয়ে যাওয়ার সঙ্গেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করার সব সম্ভাবনা শেষ হয়ে যায় লাল-সবুজদের। এরপর ম্যাচেও আর ঘুরে দাঁড়াতে পারেনি দল।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ধসের মুখে পড়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার পারভেজ হোসেন ইমন একক লড়াই চালিয়ে সর্বোচ্চ ৭০ রান করেন। অন্যদিকে, আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান চার উইকেট শিকার করে বাংলাদেশের ইনিংসে ধস নামাতে বড় ভূমিকা রাখেন।

১৬১ রানের স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল আফগানিস্তান। তবে এরপর রহমত শাহর দেখেশুনে খেলার কৌশলে আর কোনো বিপদে পড়তে হয়নি সফরকারীদের। শেষ পর্যন্ত অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।

এই দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। আগামী ২৩ অক্টোবর শিরোপানির্ধারণী ফাইনালে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানরা। অন্যদিকে ব্যাটিং ও বোলিং–দুই বিভাগেই চরম ব্যর্থতার পরিচয় দিয়ে শূন্য হাতে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত