বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রক্তশূন্যতাজনিত অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
রক্তশূন্যতার কারণে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ। তিনি জানান, ভূমিমন্ত্রী বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং তিনি আশঙ্কামুক্ত।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই মন্ত্রী কিছুটা শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। এর মধ্যেই গত মঙ্গলবার তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। তবে বুধবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত রামেক হাসপাতালে নেওয়া হয়। মন্ত্রী নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ভূমিমন্ত্রী লেখেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, যাতে মহান আল্লাহ তাআলা আমাকে পূর্ণ সুস্থতা দান করেন এবং আমি দ্রুত সুস্থ হয়ে পুনরায় জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’
এদিকে ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, স্বাস্থ্যসচিব এ এন এম বজলুর রশীদসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতারা।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন