সংবাদ

কাশ্মিরের কারাগার থেকে ফিরলেন ছয় বাংলাদেশি যুবক


প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ এএম

কাশ্মিরের কারাগার থেকে ফিরলেন ছয় বাংলাদেশি যুবক
ছবি: সংবাদ

ভারতের জম্মু-কাশ্মিরের কারাগারে সাজা শেষ করে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি যুবক। দীর্ঘদিন কারাবাস শেষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তারা দেশে ফেরেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে জম্মু-কাশ্মিরে বসবাস করছিলেন ওই যুবকরা। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের তিন থেকে পাঁচ বছরের সাজা দেন। কারাভোগ শেষে উভয় দেশের আইনি প্রক্রিয়া ও বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হস্তান্তর করে।

ফেরত আসা যুবকরা হলেন - মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল সবুর, মোহাম্মদ সাব্বির ইসলাম ও মোহাম্মদ হাফিজুর রহমান। তাদের বাড়ি বগুড়া, গাজীপুর, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলায়। আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


কাশ্মিরের কারাগার থেকে ফিরলেন ছয় বাংলাদেশি যুবক

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের জম্মু-কাশ্মিরের কারাগারে সাজা শেষ করে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি যুবক। দীর্ঘদিন কারাবাস শেষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তারা দেশে ফেরেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে জম্মু-কাশ্মিরে বসবাস করছিলেন ওই যুবকরা। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের তিন থেকে পাঁচ বছরের সাজা দেন। কারাভোগ শেষে উভয় দেশের আইনি প্রক্রিয়া ও বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হস্তান্তর করে।

ফেরত আসা যুবকরা হলেন - মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল সবুর, মোহাম্মদ সাব্বির ইসলাম ও মোহাম্মদ হাফিজুর রহমান। তাদের বাড়ি বগুড়া, গাজীপুর, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলায়। আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত