সংবাদ

ল্যান্ডফিল থেকে সরকারি তেল পাচারকালে চালক আটক

প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম

ল্যান্ডফিল থেকে সরকারি তেল পাচারকালে চালক আটক
ছবি : সংবাদ

সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (DNCC) বর্জ্য ব্যবস্থাপনার ল্যান্ডফিলে ব্যবহৃত ভেঙ্কু ও যন্ত্রপাতির জন্য বরাদ্দকৃত ৮০০ লিটার সরকারি ডিজেল পাচারকালে এক ড্রাম ট্রাকচালককে আটক করা হয়েছে। একই সঙ্গে তেল ও পাচারে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাকির আল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর বীজ সংলগ্ন এলাকা থেকে তেলভর্তি ট্রাক জব্দ ও চালককে আটক করে পুলিশ।

আটক ব্যক্তির নাম আল-আমিন (৩৪)। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। আল-আমিন রাজধানীর মিরপুর-১ এর গোদারঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং সিটি করপোরেশনের ময়লাবাহী ড্রাম ট্রাকের চালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় নিয়মিত তল্লাশিচৌকি পরিচালনা করছিল পুলিশ। এ সময় একটি ট্রাক ৪০টি কনটেইনারে বোঝাই করা ৮০০ লিটার ডিজেল নিয়ে রাজধানীর দিকে যাচ্ছিল। সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালিয়ে পাচারকৃত তেলসহ ট্রাকটি জব্দ করে এবং এর সঙ্গে জড়িত চালক আল-আমিনকে আটক করে।

আমিনবাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাকির আল আহসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক তেল পাচারের কথা স্বীকার করেছেন। তিনি আমিনবাজারের ল্যান্ডফিল থেকে ডিএনসিসির সরকারি তেল চুরি করে নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চোরাই তেল চক্রের কাছে বিক্রি করতে যাচ্ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ল্যান্ডফিল থেকে সরকারি তেল পাচারকালে চালক আটক

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত