সংবাদ

লংমার্চ প্রত্যাহার করে সংসদে ফেরার তাগিদ প্রতিমন্ত্রীর


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পিএম

লংমার্চ প্রত্যাহার করে সংসদে ফেরার তাগিদ প্রতিমন্ত্রীর
ছবি : সংগৃহীত

বিরোধী দলকে লংমার্চসহ রাজপথের বিভিন্ন আন্দোলন-কর্মসূচি প্রত্যাহার করে জাতীয় সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সংসদে এসে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরার অনুরোধ জানান তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

জুলাই সনদ বাস্তবায়নে গঠিত সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলকে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘সংসদে বিরোধী দলের উপস্থিতি বা আসন সংখ্যা কম-বেশি যাই হোক না কেন, গণতান্ত্রিক চর্চায় তাঁদের ভূমিকা ও মূল্যায়ন রয়েছে। তাই রাজপথে লংমার্চের মতো কর্মসূচি না দিয়ে সংসদে ফিরে এসে গঠনমূলক বক্তব্য তুলে ধরা উচিত।’

সংসদের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদে অবাধে কথা বলা এবং মতামত প্রকাশের পূর্ণ সুযোগ রয়েছে। তবে গণতান্ত্রিক শিষ্টাচারের স্বার্থে বাকস্বাধীনতার পাশাপাশি বাকশালীনতাও বজায় রাখতে হবে।’

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর রাজনীতির কঠোর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনের আগে বেহেশতের টিকিটের প্রলোভন দেখিয়ে জামায়াত ভোট প্রার্থনা করেছে। ভোটের আগে পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নাচলেও নির্বাচনের পর তাদের আর কোনো পূজামণ্ডপে বা সনাতন ধর্মাবলম্বীদের পাশে দেখা যায়নি।’

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


লংমার্চ প্রত্যাহার করে সংসদে ফেরার তাগিদ প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

বিরোধী দলকে লংমার্চসহ রাজপথের বিভিন্ন আন্দোলন-কর্মসূচি প্রত্যাহার করে জাতীয় সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সংসদে এসে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরার অনুরোধ জানান তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

জুলাই সনদ বাস্তবায়নে গঠিত সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলকে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘সংসদে বিরোধী দলের উপস্থিতি বা আসন সংখ্যা কম-বেশি যাই হোক না কেন, গণতান্ত্রিক চর্চায় তাঁদের ভূমিকা ও মূল্যায়ন রয়েছে। তাই রাজপথে লংমার্চের মতো কর্মসূচি না দিয়ে সংসদে ফিরে এসে গঠনমূলক বক্তব্য তুলে ধরা উচিত।’

সংসদের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদে অবাধে কথা বলা এবং মতামত প্রকাশের পূর্ণ সুযোগ রয়েছে। তবে গণতান্ত্রিক শিষ্টাচারের স্বার্থে বাকস্বাধীনতার পাশাপাশি বাকশালীনতাও বজায় রাখতে হবে।’

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর রাজনীতির কঠোর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনের আগে বেহেশতের টিকিটের প্রলোভন দেখিয়ে জামায়াত ভোট প্রার্থনা করেছে। ভোটের আগে পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নাচলেও নির্বাচনের পর তাদের আর কোনো পূজামণ্ডপে বা সনাতন ধর্মাবলম্বীদের পাশে দেখা যায়নি।’

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত