সংবাদ

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ এএম

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি
ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় আসিফ আকবর অক্ষত রয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলি আসিফ আকবরের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িতে লাগে। তবে ভাগ্যক্রমে সেই সময় তিনি গাড়ির ভেতরে ছিলেন না। ফলে তার কোনো ক্ষতি হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পেছনে তার ব্যক্তিগত, পেশাগত বা অন্য কোনো ধরনের বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে শিল্পী আসিফ আকবরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং হামলার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।’

উল্লেখ্য, দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় এই গায়ক ক্রিকেট সংগঠক হিসেবেও বেশ পরিচিত। তিনি গত বছর বিসিবির পরিচালক নির্বাচিত হয়ে গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পালন করেন। তবে সম্প্রতি বিসিবির সব ধরনের পদ থেকে অব্যাহতি নেন তিনি।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় আসিফ আকবর অক্ষত রয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলি আসিফ আকবরের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িতে লাগে। তবে ভাগ্যক্রমে সেই সময় তিনি গাড়ির ভেতরে ছিলেন না। ফলে তার কোনো ক্ষতি হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পেছনে তার ব্যক্তিগত, পেশাগত বা অন্য কোনো ধরনের বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে শিল্পী আসিফ আকবরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং হামলার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।’

উল্লেখ্য, দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় এই গায়ক ক্রিকেট সংগঠক হিসেবেও বেশ পরিচিত। তিনি গত বছর বিসিবির পরিচালক নির্বাচিত হয়ে গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পালন করেন। তবে সম্প্রতি বিসিবির সব ধরনের পদ থেকে অব্যাহতি নেন তিনি।

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত