সংবাদ

৭১-এর ভূমিকার জন্যই জামায়াত আ. লীগের সমর্থন চায়: রিজভী


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম

৭১-এর ভূমিকার জন্যই জামায়াত আ. লীগের সমর্থন চায়: রিজভী
রাজধানীর ফকিরাপুলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী বর্তমানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক সমর্থন চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অগণতান্ত্রিক শক্তির সঙ্গে জোট বেঁধে ষড়যন্ত্রের চেষ্টা করা হলে এ দেশের জনগণ তা কখনোই মেনে নেবে না।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকার ও রাজপথের বিরোধী দলের রাজনৈতিক ভূমিকা নিয়ে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, বিএনপি যদি কোনো সমঝোতার মাধ্যমে রাজনীতির মাঠে থাকত, তবে সমালোচকদের উচিত তার প্রমাণ উপস্থাপন করা। অথচ ইতিহাস ও বাস্তবতা পর্যালোচনা করলে দেখা যায়, আওয়ামী লীগের সঙ্গেই অন্য দলগুলোর যোগাযোগের গভীর সম্পর্ক ছিল ও রয়েছে।

বিশ্ব খাদ্য সূচকে বাংলাদেশ অন্যান্য প্রতিবেশী দেশের চেয়ে এগিয়ে থাকার তথ্য তুলে ধরে রিজভী বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা অসত্য তথ্য ছড়িয়ে সরকারের ওপর জনগণের আস্থা নষ্ট করার পায়তারা করছেন। বিরোধীদলীয় সুযোগ-সুবিধা ভোগ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার এই চর্চা বন্ধের আহ্বান জানান তিনি।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


৭১-এর ভূমিকার জন্যই জামায়াত আ. লীগের সমর্থন চায়: রিজভী

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী বর্তমানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক সমর্থন চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অগণতান্ত্রিক শক্তির সঙ্গে জোট বেঁধে ষড়যন্ত্রের চেষ্টা করা হলে এ দেশের জনগণ তা কখনোই মেনে নেবে না।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকার ও রাজপথের বিরোধী দলের রাজনৈতিক ভূমিকা নিয়ে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, বিএনপি যদি কোনো সমঝোতার মাধ্যমে রাজনীতির মাঠে থাকত, তবে সমালোচকদের উচিত তার প্রমাণ উপস্থাপন করা। অথচ ইতিহাস ও বাস্তবতা পর্যালোচনা করলে দেখা যায়, আওয়ামী লীগের সঙ্গেই অন্য দলগুলোর যোগাযোগের গভীর সম্পর্ক ছিল ও রয়েছে।

বিশ্ব খাদ্য সূচকে বাংলাদেশ অন্যান্য প্রতিবেশী দেশের চেয়ে এগিয়ে থাকার তথ্য তুলে ধরে রিজভী বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা অসত্য তথ্য ছড়িয়ে সরকারের ওপর জনগণের আস্থা নষ্ট করার পায়তারা করছেন। বিরোধীদলীয় সুযোগ-সুবিধা ভোগ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার এই চর্চা বন্ধের আহ্বান জানান তিনি।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত