সংবাদ

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি : সংগৃহীত

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন - যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামীম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং শহরের শংকরপুর এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম জয়। তবে নিহত অপর ব্যক্তির নাম-ঠিকানা এখনো জানা যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক ও রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিহত আরিফুল ইসলাম জয়ের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন - যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামীম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং শহরের শংকরপুর এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম জয়। তবে নিহত অপর ব্যক্তির নাম-ঠিকানা এখনো জানা যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক ও রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিহত আরিফুল ইসলাম জয়ের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত