সংবাদ

এক নাটকে সায়েম সামাদ, বড় দা মিঠু, রুমা ও মৌ শিখা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম

এক নাটকে সায়েম সামাদ, বড় দা মিঠু, রুমা ও মৌ শিখা

বর্তমানে বিভিন্ন নাটকে মায়ের চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন নন্দিত অভিনেত্রী কামরুন নাহার রুমা। গত ২২ সেপ্টেম্বর ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এবারের জন্মদিনটি দর্শক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ভালোবাসায় অন্যরকমভাবে কেটেছে তার।

জন্মদিনের রেশ কাটতে না কাটতেই নতুন নাটকের খবর জানালেন কামরুন নাহার রুমা। নতুন নির্মাতা মামুন অর রশীদের পরিচালনায় শাকিব সাব্বিরের গল্পে নির্মিত একটি পারিবারিক গল্পের নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে রুমার বিপরীতে অভিনয় করেছেন গুণী ও ভার্সেটাইল অভিনেতা সায়েম সামাদ।

নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা বড় দা মিঠু। তার বিপরীতে রয়েছেন মা চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেত্রী মৌ শিখা।

নতুন নাটকটি প্রসঙ্গে কামরুন নাহার রুমা বলেন, ‘এই নাটকের গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। গল্পটা নাটকের নায়ক শাকিব সাব্বিরের। মামুন অর রশীদ বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। সবাই ভীষণ মনোযোগ দিয়ে কাজটি করেছেন।’

নাটকটি নিয়ে বড় দা মিঠু বলেন, ‘এই নাটকের গল্পটাই দর্শকের কাছে ভালো লাগার হয়ে উঠবে। তাছাড়া আমরা যারা অভিনয় করছি, তারা প্রত্যেকেই চেষ্টা করেছি গল্পটাকে আমাদের অভিনয় দিয়ে ফুটিয়ে তুলতে। আশা করছি সবার ভালো লাগবে।’

সায়েম সামাদ বলেন, ‘মামুন অর রশীদের সঙ্গে আমার প্রথম কাজ ছিল এই নাটকটি। পরিচালক হিসেবে তিনি ভীষণ আন্তরিক। তার টিম বেশ গুছানো। প্রয়োজনের বাইরে তিনি একটিও শট নেন না, এটাও ভালো লাগার। কাজটি নিয়ে আমি সত্যিই আশাবাদী।’

সায়েম সামাদ জানান, বর্তমানে তিনি ‘সাহেব’ ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ধারাবাহিকে এবারই প্রথম যুক্ত হয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এক নাটকে সায়েম সামাদ, বড় দা মিঠু, রুমা ও মৌ শিখা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত