সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ নতুন লুকে দেখা গেছে আলিয়া ভাটকে। সিনেমাটির নতুন পোস্টারে রেট্রো ক্যাবারে অবতারে হাজির হয়েছেন এই বলিউড অভিনেত্রী।
পোস্টারে
চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে আলিয়াকে। পরনে ছিল স্লিট স্কার্ট, মাথায় বিশেষ হেডপিস।
রাজকীয় সাজ, পোজ ও চোখের অভিব্যক্তিতে পোস্টারে ফুটে উঠেছে রেট্রো আমেজ।
পোস্টারটি
প্রকাশ করে নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, ‘আগ ভি, দিলোঁ কি জান ভি!’। আলিয়ার নতুন
এই লুক প্রকাশের পর সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
‘লাভ
অ্যান্ড ওয়ার’ একটি রোমান্টিক থ্রিলারধর্মী সিনেমা। এতে আলিয়া ভাটের পাশাপাশি গুরুত্বপূর্ণ
চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। এর আগে সিনেমাটি থেকে রণবীরের ফার্স্ট লুকও প্রকাশ
করা হয়েছে। সঞ্জয় লীলা বানসালির সঙ্গে আলিয়ার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে ‘গাঙ্গুবাই
কাঠিয়াওয়াড়ি’তে এই নির্মাতার সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী। অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র’র
পর আবারও স্বামী রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন আলিয়া। প্রধান তারকাদের
লুক প্রকাশের মধ্য দিয়ে এরই মধ্যে সিনেমাটির প্রচার শুরু করেছেন নির্মাতারা। ‘লাভ অ্যান্ড
ওয়ার’ আগামী ২১ জানুয়ারি ২০২৭ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন