সংবাদ

ইংলিশ ফুটবলে দ্রুততম হ্যাটট্রিকের নতুন বিশ্বরেকর্ড

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম

ইংলিশ ফুটবলে দ্রুততম হ্যাটট্রিকের নতুন বিশ্বরেকর্ড
ছবি : সংগৃহীত

ইংলিশ ফুটবলে রচিত হলো নতুন এক ইতিহাস। ম্যাচ শুরুর পর সবচেয়ে কম সময়ে ইংল্যান্ডের শীর্ষ চার লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের নতুন নজির গড়েছেন কুইন্স পার্ক রেঞ্জার্সের (কিউপিআর) আইভোরিয়ান ফরোয়ার্ড রিচার্ড কোনে।

শনিবার (২৪ অক্টোবর) ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচে এই অবিশ্বাস্য রেকর্ড গড়েন ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার।

কিউপিআরের হোমগ্রাউন্ড লফটাস রোডে ম্যাচের শুরু থেকেই সোয়ানসি সিটির রক্ষণভাগকে চেপে ধরেন রিচার্ড কোনে। ম্যাচের প্রথম দুই মিনিটের মধ্যেই প্রথম গোল করে দলকে এগিয়ে নেন তিনি। এরপর ম্যাচের সপ্তম মিনিটে নিজের ও দলের ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। সবশেষে ম্যাচের বয়স ১৫ মিনিট হওয়ার আগেই পেনাল্টি থেকে গোল করে সম্পন্ন করেন ক্যারিয়ারের অন্যতম সেরা হ্যাটট্রিক।

এই নৈপুণ্যের মাধ্যমে ২০০৪-০৫ মৌসুমে ইএফএল রিব্র্যান্ডিং এবং নতুনভাবে রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে ম্যাচ শুরুর হিসাব ধরে দ্রুততম হ্যাটট্রিক গড়ার রেকর্ডটি নিজের করে নিলেন কোনে। এর আগে ২০১৫ সালে সাউদাম্পটনের হয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে সাদিও মানের গড়া রেকর্ডটি ভেঙে দেন তিনি। সেবার সাউদাম্পটনের হয়ে মানে হ্যাটট্রিক পূরণ করতে সময় নিয়েছিলেন ১৬ মিনিট (ম্যাচ শুরুর হিসাব অনুযায়ী)।

তবে প্রথম ও তৃতীয় গোলের মধ্যবর্তী ব্যবধানের (টাইম ইল্যাপসড) হিসাবে সাদিও মানের ২ মিনিট ৫৬ সেকেন্ডের অবিশ্বাস্য হ্যাটট্রিকের রেকর্ডটি এখনো অক্ষত রয়েছে। তবে বাঁশি বাজার পর ম্যাচ শুরুর হিসাব ধরলে নতুন রেকর্ডের মালিক এখন রিচার্ড কোনে।

পেশাদার ক্যারিয়ারে এটি কোনের দ্বিতীয় এবং চ্যাম্পিয়নশিপ স্তরে প্রথম হ্যাটট্রিক। এর আগে ২০২৪ সালের অক্টোবরে লিগ ওয়ানে উইকম্ব ওয়ান্ডারার্সের হয়ে বেঞ্চ থেকে নেমে মাত্র ১১ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন তিনি। গতকালকের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর ইএফএলে কোনের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪টিতে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ইংলিশ ফুটবলে দ্রুততম হ্যাটট্রিকের নতুন বিশ্বরেকর্ড

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত