সংবাদ

কারাতে প্রতিযোগিতায় প্রথমবারের মতো জামালপুরের স্বর্ণ জয়

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম

কারাতে প্রতিযোগিতায় প্রথমবারের মতো জামালপুরের স্বর্ণ জয়
জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় প্রথমবারের মতো দুটি স্বর্ণপদক জিতে নতুন ইতিহাস গড়ল জামালপুরের কারাতে খেলোয়াড়রা। ছবি : সংবাদ

রাজধানীতে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ইতিহাস গড়েছে জামালপুরের উদীয়মান কারাতে খেলোয়াড়েরা। এবারই প্রথম জাতীয় পর্যায়ের কোনো কারাতে আসরে স্বর্ণপদক জয়ের অসাধারণ গৌরব অর্জন করল জেলাটির প্রতিযোগীরা।

রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী এই আসরের শেষ দিন শনিবার (২৪ অক্টোবর) ভিন্ন দুটি ক্যাটাগরিতে দুটি স্বর্ণপদক নিজেদের নামে করে নেয় জামালপুরের দুই তরুণ।

মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ জানান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ২৩ ও ২৪ অক্টোবর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আসরে জামালপুর জেলা থেকে মোট ২৬ জন প্রতিযোগী অংশ নেয়।

এর মধ্যে ১০ থেকে ১২ বছর বয়স ক্যাটাগরিতে পুরুষ একক কাতা ইভেন্টে অংশ নিয়ে জেলাকে প্রথম স্বর্ণপদক উপহার দেয় তাফহীম আল হোসাইন। অন্যদিকে ১৬ থেকে ১৭ বছর বয়স ক্যাটাগরিতে পুরুষ দ্বৈত ফাইট বা কুমিতে ইভেন্টে দ্বিতীয় স্বর্ণপদকটি ছিনিয়ে আনে আব্দুর রউফ।

স্বর্ণ জয়ের পাশাপাশি ১৪ থেকে ১৫ বছর বয়স ক্যাটাগরিতে কাতা ও কুমিতে–দুই ইভেন্টেই অংশ নিয়ে পৃথক দুটি ব্রোঞ্জ (তাম্র) পদক অর্জন করেছে আকিবুল ইসলাম বেলাল।

আতিক মোরশেদ অনুভূতি প্রকাশ করে বলেন, 'এই অর্জন শুধু নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড়ের নয়, বরং পুরো জামালপুর জেলাকে গর্বিত করেছে। পদক জয়ের মধ্য দিয়ে যে সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো, আশা করি ভবিষ্যতে তা আরও বড় অর্জনে রূপ নেবে।'

কারাতে দলের এই সাফল্যকে অত্যন্ত আনন্দদায়ক উল্লেখ করে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান জানান, জেলা ক্রীড়া সংস্থা সবসময় কারাতে খেলোয়াড়দের পাশে ছিল এবং আগামীতে তাদের উন্নত প্রশিক্ষণ ও সার্বিক পৃষ্ঠপোষকতা আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

কারাতে প্রতিযোগিতায় প্রথমবারের মতো জামালপুরের স্বর্ণ জয়

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত