সংবাদ

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ২


মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ
মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ২
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে দুই কর্মী নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ২টা ২০ মিনিটে খবর আসে যে ‘শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড’-এর আটজন কর্মী পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নামেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও অপর দুজন নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন— শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী মো. মারুফ (৪০) ও মো. রাসেল (৩৫)। মারুফের বাড়ি ঢাকার খিলগাঁওয়ে এবং রাসেলের বাড়ি পটুয়াখালীতে।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ কর্মীদের উদ্ধার না হওয়া পর্যন্ত ডুবুরি দলের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ২

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে দুই কর্মী নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ২টা ২০ মিনিটে খবর আসে যে ‘শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড’-এর আটজন কর্মী পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নামেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও অপর দুজন নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন— শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী মো. মারুফ (৪০) ও মো. রাসেল (৩৫)। মারুফের বাড়ি ঢাকার খিলগাঁওয়ে এবং রাসেলের বাড়ি পটুয়াখালীতে।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ কর্মীদের উদ্ধার না হওয়া পর্যন্ত ডুবুরি দলের এই অভিযান অব্যাহত থাকবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত