সংবাদ

অ্যাপল মিউজিকের লোগো বদল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম

অ্যাপল মিউজিকের লোগো বদল

সংগীতের সুরে তৈরি হবে পানির ঢেউ, আর সেই ঢেউয়ের ছন্দেই ফুটে উঠবে লোগোর নকশা। এমন ব্যতিক্রমী ভাবনায় অ্যাপল মিউজিকের নতুন পরিচিতি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। নতুন লোগোতে পানির নিচে ভেসে থাকা সংগীতের নোটের মতো অবয়ল ফুটিয়ে তোলা হয়েছে। অ্যাপলের ‘লিকুইড গ্লাস’ নকশার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে এই দৃশ্যমান পরিচিতি।

যেভাবে তৈরি হলো ঢেউখেলানো লোগো

নতুন লোগো তৈরিতে কম্পিউটারনির্ভর অ্যানিমেশনের বদলে বাস্তব উপকরণ ও বিশেষ কৌশল ব্যবহার করেছে অ্যাপল। প্রথমে একটি ছোট ট্যাংকের কাচের তলায় লোগোটি খোদাই করা হয়। এরপর ট্যাংকে খনিজ তেল ঢেলে লোগোর ওপর স্বচ্ছ ঢাকনা বসানো হয়।

পরবর্তী ধাপে বিশেষ যন্ত্রের সাহায্যে কয়েকটি সংক্ষিপ্ত সুর বাজানো হয়। সেই শব্দের প্রভাবে তেলের ওপর তৈরি হয় ঢেউ। পুরো প্রক্রিয়াটি ভিডিওতে ধারণ করা হয়েছে, যা নতুন লোগোর দৃশ্যমান রূপ তৈরির পদ্ধতিকে তুলে ধরে।

প্রকল্পে ছিলেন ফ্রেড এগেইন

নতুন লোগো তৈরির প্রকল্পে অ্যাপলের সঙ্গে কাজ করেছেন সংগীত প্রযোজক ফ্রেড এগেইন এবং নেস্ট অ্যাকোস্টিকস নামের একটি প্রতিষ্ঠান।

প্রকল্পের পরিচিতিমূলক ভিডিওতে একজন বর্ণনাকারী জানান, অ্যাপল মিউজিকের নতুন পরিচিতি তৈরির সময় শব্দের মাধ্যমে দৃশ্য ফুটিয়ে তোলার ভাবনা গুরুত্ব পেয়েছে। সংগীতকে কীভাবে দৃষ্টিনন্দন রূপ দেওয়া যায়, তা নিয়ে কাজ করতে গিয়ে নিখুঁত শব্দতরঙ্গ তৈরির পরিকল্পনা করা হয়।

ভিডিওতে নতুন লোগো, আইকনে সাদা-কালো

অ্যাপল মিউজিকের বিভিন্ন ভিডিওর শুরুতে নতুন ঢেউখেলানো লোগোটি দেখা যাবে। কনসার্টের দৃশ্যসহ অন্যান্য ভিডিওতেও এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

তবে অ্যাপটির আইকনেও পরিবর্তন আনছে অ্যাপল। এত দিন আইকনে ব্যবহৃত লাল রঙের পরিবর্তে নতুন নকশায় থাকবে সাদা ও কালো। এই পরিবর্তন নিয়ে অনলাইনে অনেক ব্যবহারকারী অসন্তোষ প্রকাশ করেছেন।

নতুন সফটওয়্যারের সঙ্গে আসছে পরিবর্তন

অ্যাপল জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরবর্তী সফটওয়্যার সংস্করণগুলোর সঙ্গে নতুন নকশাগুলো চালু হবে। এর মধ্যে রয়েছে আইওএস ২৭.২ এবং ম্যাকওএস ২৭.২। নতুন লোগোর মাধ্যমে সংগীতের শব্দকে দৃশ্যমান রূপ দেওয়ার একটি ভিন্নধর্মী উপস্থাপন সামনে আনছে অ্যাপল মিউজিক।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

অ্যাপল মিউজিকের লোগো বদল

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত