সংবাদ

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ২২ মিনিটে তিনি টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানস্থলে পৌঁছান।

প্রধানমন্ত্রী প্রথমে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে এই ঐতিহাসিক কর্মসূচির দেশব্যাপী উদ্বোধন করবেন। এরপর সেখানে আয়োজিত বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে টাঙ্গাইল পৌর উদ্যানে ‘কৃষিমেলা’ উদ্বোধন করবেন তিনি। বিকেলের দিকে প্রধানমন্ত্রী মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করতে সন্তোষে যাবেন।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন:

  • বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO) বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী।
  • মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরসহ পুরো জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ভোর থেকেই বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে কয়েক লাখ মানুষ সমাবেশস্থলে জড়ো হয়েছেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে টাঙ্গাইল শহরকে নবরূপে সাজানো হয়েছে।

নিরাপত্তা প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও এর আশপাশে চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত