সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২টা ২০ মিনিটে টাঙ্গাইলে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই প্রি-পাইলটিং কার্যক্রমের শুভ সূচনা করেন।

  • সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু।
  • টাঙ্গাইলের এই আয়োজন থেকে একযোগে দেশের ২০ হাজারেরও বেশি কৃষকের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা।
  • সড়কপথে ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার পথে জনতার উষ্ণ অভ্যর্থনা।

আজ সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। যাত্রাপথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।

টাঙ্গাইলের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমেই সারা দেশের ২০ হাজারেরও বেশি কৃষকের হাতে স্মার্ট ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষকদের সঠিক ডাটাবেজ তৈরি করা এবং সার, বীজসহ যাবতীয় কৃষি প্রণোদনা সরাসরি প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া।

এই কর্মসূচির মাধ্যমে কৃষি খাতে আধুনিকায়ন এবং প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২টা ২০ মিনিটে টাঙ্গাইলে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই প্রি-পাইলটিং কার্যক্রমের শুভ সূচনা করেন।

  • সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু।
  • টাঙ্গাইলের এই আয়োজন থেকে একযোগে দেশের ২০ হাজারেরও বেশি কৃষকের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা।
  • সড়কপথে ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার পথে জনতার উষ্ণ অভ্যর্থনা।

আজ সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। যাত্রাপথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।

টাঙ্গাইলের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমেই সারা দেশের ২০ হাজারেরও বেশি কৃষকের হাতে স্মার্ট ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষকদের সঠিক ডাটাবেজ তৈরি করা এবং সার, বীজসহ যাবতীয় কৃষি প্রণোদনা সরাসরি প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া।

এই কর্মসূচির মাধ্যমে কৃষি খাতে আধুনিকায়ন এবং প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত