সংবাদ

জামালপুর সমিতি ঢাকার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

জাবির আহম্মেদ জিহাদ
জাবির আহম্মেদ জিহাদ মাল্টিমিডিয়া রিপোর্টার
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

জামালপুর সমিতি ঢাকার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত
ছবি : সংবাদ

জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জামালপুর জেলা থেকে নির্বাচিত উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য এবং জেলা পরিষদের প্রশাসকদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নজরুল ইসলাম খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. ফরিদুল কবির তালুকদার শামীম, এ.ই. সুলতান মাহমুদ বাবু এবং সাবেক প্রতিমন্ত্রী মো. সিরাজুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির কো-সভাপতি লে. জে. সিনা ইবনে জামালী (অব.)। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। সমিতির কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন মহাসচিব মো. তারিকুল আজম।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম এবং সাবেক মন্ত্রী আব্দুস সাত্তারসহ অন্যান্য অতিথিরা। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব সাদেক আখতার নেওয়াজী ও কোষাধ্যক্ষ মোনালিসা শারমিন সুস্মিতা।

অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা, আজীবন সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা পর্বে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে জামালপুর জেলার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে ডিনার ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

.

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জামালপুর সমিতি ঢাকার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত