সংবাদ

খেলার মাঠের অভাবে শিশুরা ডিভাইসে ঝুঁকছে : সিসিক প্রশাসক

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৪:৩৩ পিএম

খেলার মাঠের অভাবে শিশুরা ডিভাইসে ঝুঁকছে : সিসিক প্রশাসক
সিলেটে শিশু সাংবাদিকদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : সংবাদ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, অনিয়ন্ত্রিত নগরায়ণের ফলে সিলেট নগরে খোলা জায়গা ও খেলার মাঠ সংকুচিত হয়ে এসেছে। পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় শিশুরা অতিরিক্ত ডিভাইস ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝুঁকে পড়ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে তাদের সৃজনশীল কাজে যুক্ত করা জরুরি।

শনিবার (১৬ মে) সকালে নগরের একটি হোটেলের মিলনায়তনে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ আয়োজিত ফলো-আপ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যৌথ অংশীদারত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘শিশুর চোখে শিশুর গল্প’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, “নগরে শিশু-কিশোর ও প্রবীণদের নির্বিঘ্নে হাঁটাচলা ও শরীরচর্চার ব্যবস্থা করা প্রয়োজন। আমরা সেই উদ্যোগ নিয়েছি। উপযুক্ত জায়গা পাওয়া গেলেই নগরে নতুন খেলার মাঠের ব্যবস্থা করা হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক হাসান বিপুল। শাবিপ্রবি প্রতিনিধি নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতা, সংবাদ ও ফিচার লিখন, তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং), শিশু অধিকার এবং মোবাইল জার্নালিজমের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। আলোকচিত্র নিয়ে আলোচনা করেন প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ। কর্মশালায় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ জন শিক্ষার্থী অংশ নেয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

খেলার মাঠের অভাবে শিশুরা ডিভাইসে ঝুঁকছে : সিসিক প্রশাসক

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত