সংবাদ

সুনামগঞ্জে হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম

সুনামগঞ্জে হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি : সংবাদ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর সুনির্দিষ্ট ‘রোডম্যাপ’ ঘোষণার দাবিতে ১০ম দিনের মতো আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টা থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করেন তারা। শিক্ষার্থীদের এই কঠোর কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, হাওরাঞ্চলের সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য নির্মিত ৫০০ শয্যার আধুনিক ১০ তলা ভবনটি সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা ও কর্তৃপক্ষের উদাসীনতায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল ভবনটি এখন অকারণে পড়ে আছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি এখন কীটপতঙ্গের আবাসে পরিণত হয়েছে।

শিক্ষার্থীরা জানান, হাসপাতালটি চালুর বিষয়ে কর্তৃপক্ষ বারবার মিথ্যা আশ্বাস দিয়ে আসছে। প্রথমে ২০২৪ সালের জুন এবং পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবর মাসে চালুর সময়সীমা দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এসেও কর্তৃপক্ষ এখনো নানা অজুহাত দেখিয়ে সময় পার করছে। হাসপাতালটি চালু না হওয়ায় শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস করতে পারছেন না, যা তাদের শিক্ষাজীবনকে হুমকির মুখে ফেলছে।

সরেজমিনে দেখা যায়, আজ সকাল থেকেই শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় ‘হাসপাতাল চালুর রোডম্যাপ চাই’, ‘শিক্ষা নিয়ে ছিনিমিনি চলবে না’-এমন নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তারা নিজেদের দাবিতে অনড় থাকেন। শিক্ষার্থীদের দাবি, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি এসে লিখিত রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত তারা অবরোধ প্রত্যাহার করবেন না।

স্থানীয় সচেতন মহলের মতে, অবহেলিত হাওড়বাসীর জন্য এই হাসপাতালটি অত্যন্ত জরুরি। ভবন নির্মাণের পরও সেটি চালু না হওয়া চরম দুর্ভাগ্যজনক।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সুনামগঞ্জে হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত