সংবাদ

৬ শিক্ষকের ৫ শিক্ষার্থী, এসএসসিতে পাস মাত্র ১ জন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শিরীন আলী চৌধুরী উচ্চবিদ্যালয়ে শিক্ষক আছেন ৬ জন, অথচ এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল মাত্র ৫ জন। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত অনুযায়ী নিবিড় পর্যবেক্ষণের সুযোগ থাকলেও ফলাফল হয়েছে হতাশাজনক। ৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১ জন। এমন বিপর্যয়ে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা।ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, ওই বিদ্যালয়ের মানবিক বিভাগের ৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জনই অকৃতকার্য হয়েছে। তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর দাবি, ৫ জন নিবন্ধিত থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছিল ৪ জন। ফলাফল পর্যালোচনার জন্য দ্রুতই অভিভাবক সমাবেশের আয়োজন করা হবে বলে জানান তিনি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু হানিফা জানান, ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। কেন এমন ফলাফল হলো, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মতে, যথাযথ তদারকির অভাবেই শিক্ষার এই মানহানি ঘটেছে।

৬ শিক্ষকের ৫ শিক্ষার্থী, এসএসসিতে পাস মাত্র ১ জন