সংবাদ

গোসলে নেমে প্রাণ গেল আদিবাসী যুবকের

প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম

গোসলে নেমে প্রাণ গেল আদিবাসী যুবকের
অন্তর মদন ম্রং। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকার ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম অন্তর মদন ম্রং (২৪)। তিনি গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই বন্ধুর সঙ্গে হাওদা বিলে গোসল করতে যান অন্তর। তারা তিনজনই বিলের ওপরের একটি ব্রিজ থেকে পানিতে লাফ দেন। অন্য দুজন পানি থেকে উঠলেও অন্তর আর ভেসে ওঠেননি। বন্ধুদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। রোববার সকাল আটটায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করে এবং আধা ঘণ্টার মধ্যে ব্রিজের নিচ থেকে অন্তরের লাশ উদ্ধার করে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল চন্দ্র পাইন বলেন, হাওদা বিলে ডুবে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

গোসলে নেমে প্রাণ গেল আদিবাসী যুবকের

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকার ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম অন্তর মদন ম্রং (২৪)। তিনি গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই বন্ধুর সঙ্গে হাওদা বিলে গোসল করতে যান অন্তর। তারা তিনজনই বিলের ওপরের একটি ব্রিজ থেকে পানিতে লাফ দেন। অন্য দুজন পানি থেকে উঠলেও অন্তর আর ভেসে ওঠেননি। বন্ধুদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। রোববার সকাল আটটায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করে এবং আধা ঘণ্টার মধ্যে ব্রিজের নিচ থেকে অন্তরের লাশ উদ্ধার করে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল চন্দ্র পাইন বলেন, হাওদা বিলে ডুবে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত