সংবাদ

শেরপুরে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫২ এএম

শেরপুরে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করার পর এই দণ্ড দেওয়া হয়।

আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু। সাজাপ্রাপ্তরা হলেন - আম্বাইল গ্রামের মিজানুর রহমান (৩৫), বেতগাড়ী পশ্চিমপাড়া গ্রামের রাসেল শেখ (২৬), বাছেদ শেখ (৩৯), আবু হাশেম (২৬) এবং শেরুয়া দহপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৪০)।

আদালত সূত্রে জানা গেছে, আম্বাইল গ্রামের মিজানুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্য চারজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় বাড়ি ও রাস্তা সংলগ্ন স্থানে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, সাজাপ্রাপ্ত পাঁচজনকেই আইনি প্রক্রিয়া শেষে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শেরপুরে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করার পর এই দণ্ড দেওয়া হয়।

আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু। সাজাপ্রাপ্তরা হলেন - আম্বাইল গ্রামের মিজানুর রহমান (৩৫), বেতগাড়ী পশ্চিমপাড়া গ্রামের রাসেল শেখ (২৬), বাছেদ শেখ (৩৯), আবু হাশেম (২৬) এবং শেরুয়া দহপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৪০)।

আদালত সূত্রে জানা গেছে, আম্বাইল গ্রামের মিজানুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্য চারজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় বাড়ি ও রাস্তা সংলগ্ন স্থানে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, সাজাপ্রাপ্ত পাঁচজনকেই আইনি প্রক্রিয়া শেষে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত