গবেষণার ফলাফলকে কেবল গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে ব্যবহারিক এবং বাণিজ্যিকভাবে প্রয়োগযোগ্য প্রযুক্তি ও পণ্যে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর ডেমরায় লতিফ বাওয়ানী জুট মিলসে সোনালী ব্যাগ প্রকল্পের অব্যবহৃত যন্ত্রপাতি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিবপ্রবি) কাছে হস্তান্তর এবং ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে পাটভিত্তিক নতুন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে প্রায় ২০ কোটি টাকার সোনালী ব্যাগ প্রকল্পের যন্ত্রপাতি বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তর করা হচ্ছে। সোনালী ব্যাগ প্রকল্পে প্রযুক্তিগত অগ্রগতি হলেও বাণিজ্যিক পর্যায়ে উৎপাদন ব্যয় সহনীয় না থাকায় প্রকল্পটি সমাপ্তির পর মূল্যবান যন্ত্রপাতি অলস পড়েছিল। জাতীয় স্বার্থেই এগুলোকে গবেষণার কাজে পুনঃব্যবহারের সুযোগ করে দেওয়া হলো।
তিনি আরও বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের এসব যন্ত্রপাতি ব্যবহার করে পাটের সেলুলোজ, পরিবেশবান্ধব পাটজাত পণ্য এবং বহুমুখী ব্যবহার বাড়াতে গবেষণা চালিয়ে যেতে হবে। দেশের স্বার্থে এই গবেষণার দরজা অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের গবেষকদের জন্যও উন্মুক্ত রাখার তাগিদ দেন তিনি।
বন্ধ হয়ে যাওয়া জুট মিল চালু করা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে বন্ধ পাটকলগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডেমরার লতিফ বাওয়ানী ও করিম জুট মিলও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং মাভিবপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
/

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন