সংবাদ

দেশের সব উপজেলায় সরকারের জরুরি নতুন নির্দেশনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম

দেশের সব উপজেলায় সরকারের জরুরি নতুন নির্দেশনা
ছবি : সংগৃহীত

দেশের প্রতিটি উপজেলা পরিষদে সভা অনুষ্ঠিত হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে সভার আনুষ্ঠানিক কার্যবিবরণীর অনুলিপি সরকার এবং স্থানীয় সংসদ সদস্যের কাছে পাঠানোর কড়া নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল নির্দেশনাসংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘উপজেলা পরিষদ আইন, ১৯৯৮’-এর ২৭(৪) ধারা অনুযায়ী প্রতিটি সভার সিদ্ধান্তের কপি নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানো আইনি বাধ্যবাধকতা থাকলেও মাঠপর্যায়ে অধিকাংশ পরিষদ তা নিয়মিত পালন করছে না। এর ফলে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ এবং অন্যান্য অগ্রাধিকারমূলক সরকারি উন্নয়ন কর্মসূচির অগ্রগতি তদারকি ব্যাহত হচ্ছে।

নতুন নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, সভার বিবরণীর সঙ্গে অগ্রাধিকারমূলক কাজের বাস্তবায়ন সংক্রান্ত সচিত্র প্রমাণক বা রঙিন ছবি যুক্ত করতে হবে। কাজের ‘আগের ও পরের’ অবস্থার পরিষ্কার তুলনামূলক ছবি পাশাপাশি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ই-মেইলের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর হার্ডকপিও পাঠাতে হবে।

আইন অনুযায়ী স্থানীয় সরকারের এসব কার্যক্রম তদারকি জোরদার ও স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দেশের সব উপজেলায় সরকারের জরুরি নতুন নির্দেশনা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

দেশের প্রতিটি উপজেলা পরিষদে সভা অনুষ্ঠিত হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে সভার আনুষ্ঠানিক কার্যবিবরণীর অনুলিপি সরকার এবং স্থানীয় সংসদ সদস্যের কাছে পাঠানোর কড়া নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল নির্দেশনাসংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘উপজেলা পরিষদ আইন, ১৯৯৮’-এর ২৭(৪) ধারা অনুযায়ী প্রতিটি সভার সিদ্ধান্তের কপি নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানো আইনি বাধ্যবাধকতা থাকলেও মাঠপর্যায়ে অধিকাংশ পরিষদ তা নিয়মিত পালন করছে না। এর ফলে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ এবং অন্যান্য অগ্রাধিকারমূলক সরকারি উন্নয়ন কর্মসূচির অগ্রগতি তদারকি ব্যাহত হচ্ছে।

নতুন নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, সভার বিবরণীর সঙ্গে অগ্রাধিকারমূলক কাজের বাস্তবায়ন সংক্রান্ত সচিত্র প্রমাণক বা রঙিন ছবি যুক্ত করতে হবে। কাজের ‘আগের ও পরের’ অবস্থার পরিষ্কার তুলনামূলক ছবি পাশাপাশি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ই-মেইলের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর হার্ডকপিও পাঠাতে হবে।

আইন অনুযায়ী স্থানীয় সরকারের এসব কার্যক্রম তদারকি জোরদার ও স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত