সংবাদ

চুনারুঘাটে এক সপ্তাহে মণিপুরি সম্প্রদায়ের চার বাড়িতে চুরি

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম

চুনারুঘাটে এক সপ্তাহে মণিপুরি সম্প্রদায়ের চার বাড়িতে চুরি
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে এক সপ্তাহের ব্যবধানে মণিপুরি সম্প্রদায়ের চারটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী ও ঘনশ্যামপুর (সাতারলেন) এলাকায় সংখ্যালঘু এই সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) গভীর রাতে ছয়শ্রী মণিপুরি পাড়ায় তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন - হবিগঞ্জ জজ কোর্টের পেশকার তপন কুমার সিংহ, শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান হোটেলে কর্মরত তার ছোট ভাই রিপন কুমার সিংহ এবং সাবেক ফুটবল খেলোয়াড় সন্তোষ কুমার সিংহ। চোরেরা এসব বাড়ি থেকে মূল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে।

ভুক্তভোগী সন্তোষ কুমার সিংহ জানান, তার ঘর থেকে দুটি মুঠোফোন ও একটি বড় টিনের ট্রাঙ্ক নিয়ে যায় চোরেরা। পরদিন সকালে বাড়ির পাশের একটি ক্ষেত থেকে ওই ট্রাঙ্কটি খালি অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) গভীর রাতে ঘনশ্যামপুর (সাতারলেন) গ্রামে পুলিশের উপপরিদর্শক (এসআই) হীরক সিংহের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই সময় বাধা দিতে গেলে চোরদের ধারালো অস্ত্রের আঘাতে হীরক সিংহের বাবা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ধীরেন্দ্র সিংহ (৭০) গুরুতর আহত হন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চুনারুঘাটে এক সপ্তাহে মণিপুরি সম্প্রদায়ের চার বাড়িতে চুরি

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে এক সপ্তাহের ব্যবধানে মণিপুরি সম্প্রদায়ের চারটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী ও ঘনশ্যামপুর (সাতারলেন) এলাকায় সংখ্যালঘু এই সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) গভীর রাতে ছয়শ্রী মণিপুরি পাড়ায় তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন - হবিগঞ্জ জজ কোর্টের পেশকার তপন কুমার সিংহ, শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান হোটেলে কর্মরত তার ছোট ভাই রিপন কুমার সিংহ এবং সাবেক ফুটবল খেলোয়াড় সন্তোষ কুমার সিংহ। চোরেরা এসব বাড়ি থেকে মূল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে।

ভুক্তভোগী সন্তোষ কুমার সিংহ জানান, তার ঘর থেকে দুটি মুঠোফোন ও একটি বড় টিনের ট্রাঙ্ক নিয়ে যায় চোরেরা। পরদিন সকালে বাড়ির পাশের একটি ক্ষেত থেকে ওই ট্রাঙ্কটি খালি অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) গভীর রাতে ঘনশ্যামপুর (সাতারলেন) গ্রামে পুলিশের উপপরিদর্শক (এসআই) হীরক সিংহের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই সময় বাধা দিতে গেলে চোরদের ধারালো অস্ত্রের আঘাতে হীরক সিংহের বাবা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ধীরেন্দ্র সিংহ (৭০) গুরুতর আহত হন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত