চাঁদপুরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করতে নতুন ১৫ তলা ভবন নির্মাণের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের আবেদনের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা উজ্জল হোসেনের সই করা ওই চিঠিতে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, হাসপাতাল সংলগ্ন বর্তমান সিভিল সার্জন কার্যালয়ের জমিতে নতুন ভবনটি নির্মাণ করা হবে। চিঠিতে স্বাস্থ্য সেবা বিভাগকে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে এবং অগ্রগতি প্রতিবেদন দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
এ বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি লেখেন, আগামী সাড়ে চার বছরে প্রধানমন্ত্রীর সহযোগিতায় এলাকার গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করার প্রত্যাশা তার। সবার দোয়া ও সহযোগিতাই এই কাজে এগিয়ে যাওয়ার শক্তি বলে মন্তব্য করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত হলে চাঁদপুরবাসী আরও উন্নত ও প্রশস্ত চিকিৎসাসেবা পাবেন।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন