সংবাদ

ত্রিশালে তিন যানবাহনের সংঘর্ষে শিশু নিহত

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

ত্রিশালে তিন যানবাহনের সংঘর্ষে শিশু নিহত
ছবি : সংবাদ

ময়মনসিংহের ত্রিশালে হায়েস, ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সুমাইয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা মোশারফ হোসেন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজির যাত্রী সুমাইয়া ঘটনাস্থলেই নিহত হয়। আহত মোশারফ হোসেনকে স্থানীয় লোকজন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিৎসাধীন।

ত্রিশাল থানার এসআই রেজাউল করিম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহত সুমাইয়া ও আহত মোশারফ হোসেন ত্রিশালের রামপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের বাসিন্দা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ত্রিশালে তিন যানবাহনের সংঘর্ষে শিশু নিহত

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে হায়েস, ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সুমাইয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা মোশারফ হোসেন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজির যাত্রী সুমাইয়া ঘটনাস্থলেই নিহত হয়। আহত মোশারফ হোসেনকে স্থানীয় লোকজন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিৎসাধীন।

ত্রিশাল থানার এসআই রেজাউল করিম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহত সুমাইয়া ও আহত মোশারফ হোসেন ত্রিশালের রামপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত