গাজীপুরের কালীগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় এক প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
গত ২১ আগস্ট দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও (মোল্লাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৩ আগস্ট কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন সৌদি আরবপ্রবাসী জসিম উদ্দিন পালোয়ানের স্ত্রী সামিয়া আক্তার।
অভিযোগে বলা হয়, প্রায় তিন মাস আগে দেশে ফেরার পর জসিমের কাছে স্থানীয় জয়নাল মোল্লা, অলিউল্লাহ মোল্লা ও এমরান মোল্লা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।
এরপর ২১ আগস্ট একদল লোক দেশীয় অস্ত্র, চাপাতি, ধারালো ছেন, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে ঢুকে জসিমকে মারধর করে। তাকে রক্ষা করতে এগিয়ে এসে তার বাবা নাজিম উদ্দিন (৭৬), মা মনোয়ারা বেগম (৬৮), বড় জা নিপা খন্দকার (৪০) ও স্ত্রী সামিয়া আক্তারও আহত হন।
পরিবারের অভিযোগ, হামলাকারীরা নারীদের শ্লীলতাহানি, ঘরের আসবাব ভাঙচুর এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। হামলায় প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে জসিমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন