সংবাদ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বাকৃবি উপাচার্যের অভিনন্দন

মুহাম্মদ সোহান, বাকৃবি, ময়মনসিংহ
মুহাম্মদ সোহান, বাকৃবি, ময়মনসিংহ
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বাকৃবি উপাচার্যের অভিনন্দন
ছবি : সংবাদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চ্যান্সেলর নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

সোমবার (২৪ আগস্ট) উপাচার্যের দপ্তর থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বাকৃবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় উপাচার্য বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা, প্রজ্ঞা ও দেশপ্রেমের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হয়েছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের গণতন্ত্র সুসংহত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাকৃবি পরিবার আশা করে।

অভিনন্দন বার্তায় বাকৃবির কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে অবদানের কথাও তুলে ধরা হয়। উপাচার্য বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ৬১ হাজার ৬৯৯ জন গ্র্যাজুয়েট দেশের খাদ্যনিরাপত্তা ও কৃষি খাতের উন্নয়নে ভূমিকা রাখছেন। রাষ্ট্রপতির দিকনির্দেশনায় বাকৃবি কৃষি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বার্তার শেষে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বাকৃবি উপাচার্যের অভিনন্দন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চ্যান্সেলর নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

সোমবার (২৪ আগস্ট) উপাচার্যের দপ্তর থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বাকৃবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় উপাচার্য বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা, প্রজ্ঞা ও দেশপ্রেমের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হয়েছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের গণতন্ত্র সুসংহত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাকৃবি পরিবার আশা করে।

অভিনন্দন বার্তায় বাকৃবির কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে অবদানের কথাও তুলে ধরা হয়। উপাচার্য বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ৬১ হাজার ৬৯৯ জন গ্র্যাজুয়েট দেশের খাদ্যনিরাপত্তা ও কৃষি খাতের উন্নয়নে ভূমিকা রাখছেন। রাষ্ট্রপতির দিকনির্দেশনায় বাকৃবি কৃষি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বার্তার শেষে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত