সংবাদ
সংবাদ

বিক্রমপুর জাদুঘরে ঢাকার ‘বইপড়া বৈঠক’-এর তৃতীয় বর্ষপূর্তি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

বিক্রমপুর জাদুঘরে ঢাকার ‘বইপড়া বৈঠক’-এর তৃতীয় বর্ষপূর্তি
সকালে ঢাকা থেকে সংগঠনের সদস্যরা বিক্রমপুর জাদুঘরের অতিথিশালায় এসে পৌঁছান

বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণে শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার সাহিত্য ও পাঠচর্চাভিত্তিক সংগঠন ‘বইপড়া বৈঠক’-এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে ঢাকা থেকে সংগঠনের সদস্যরা বিক্রমপুর জাদুঘরের অতিথিশালায় এসে পৌঁছান।

পরে অতিথিশালার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে পরিচিতি পর্ব ও চা-চক্র অনুষ্ঠিত হয়। এরপর সংগঠনের সদস্যরা বিক্রমপুর জাদুঘরের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত সবকটি গ্যালারি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জাদুঘরের কিউরেটর নাছির উদ্দিন আহমেদ প্রতিটি গ্যালারিতে প্রদর্শিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দুর্লভ সংগ্রহ এবং বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।

উল্লেখ্য, বিক্রমপুর জাদুঘর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর গ্রামে অবস্থিত। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন পরিচালিত এ জাদুঘরটি ২০১৩ সালের ২৮ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

জাদুঘরের তিনতলাবিশিষ্ট ভবনে বিভিন্ন গ্যালারিতে বিক্রমপুরের প্রাচীন ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মনীষীদের জীবন ও কর্ম, স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের নানা স্মারক সংরক্ষিত ও প্রদর্শিত হচ্ছে। ‘যেখানে ইতিহাস কথা বলে’—এ স্লোগানকে ধারণ করে জাদুঘরটি বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

‘বইপড়া বৈঠক’-এর সদস্যদের অধিকাংশই লেখালেখি ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত। তাদের কাছে বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্যের নানা তথ্য ও উপাত্ত তুলে ধরার উদ্দেশ্য ছিল, যাতে তারা তাদের লেখনীর মাধ্যমে এ অঞ্চলের সমৃদ্ধ অতীত, ঐতিহাসিক নিদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য বৃহত্তর পাঠকসমাজের কাছে তুলে ধরতে পারেন।

জাদুঘর পরিদর্শনের পাশাপাশি অতিথিবৃন্দ জাদুঘর প্রাঙ্গণে থাকা শতবর্ষী পুরোনো দুর্লভ গাছগাছালি ঘুরে দেখেন। ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি প্রাঙ্গণের প্রাকৃতিক সৌন্দর্যও তাদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আব্দুল মালেক ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শামীমা নাসরীন, শাবানা ইসলাম বন্যা, সাহাদুল করিম, রাজিয়া সুলতানা পিংকি, দেবাশীষ গুপ্ত, চিত্রা মিত্র মজুমদার, আর্জুমান্দ আরা বকুল, ফরিদা বেগম, মো. দেলোয়ার হোসেন ও ড. ইউনুস আকন।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও কণ্ঠশিল্পী অধ্যাপক ঝর্না রহমান। বিকেলে বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভাসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি ছিল।

বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্যের এই সমৃদ্ধ তথ্যভাণ্ডার পরিদর্শন করতে পেরে অতিথিরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তারা একটি সমৃদ্ধ আঞ্চলিক জাদুঘর হিসেবে বিক্রমপুর জাদুঘরের সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিক্রমপুর জাদুঘরে ঢাকার ‘বইপড়া বৈঠক’-এর তৃতীয় বর্ষপূর্তি

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত