সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ভ্যান নিয়ে বাড়ি ফেরা হলো না স্বপনের, মহাসড়কে ঝরল প্রাণ

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)
প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম

ভ্যান নিয়ে বাড়ি ফেরা হলো না স্বপনের, মহাসড়কে ঝরল প্রাণ
ছবি : সংবাদ

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় স্বপন মিয়া (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন মিয়া উপজেলার এলেঙ্গা পৌরসভার চেচুঁয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে এলেঙ্গা থেকে ভ্যানে করে টিন নিয়ে পাশের ভূয়াপুর উপজেলার নিকরাইল বাজারে গিয়েছিলেন স্বপন। মালামাল পৌঁছে দিয়ে ফেরার পথে বিকেল চারটার দিকে তিনি হাতিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছান। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তার ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পীযূষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ভ্যান নিয়ে বাড়ি ফেরা হলো না স্বপনের, মহাসড়কে ঝরল প্রাণ

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় স্বপন মিয়া (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন মিয়া উপজেলার এলেঙ্গা পৌরসভার চেচুঁয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে এলেঙ্গা থেকে ভ্যানে করে টিন নিয়ে পাশের ভূয়াপুর উপজেলার নিকরাইল বাজারে গিয়েছিলেন স্বপন। মালামাল পৌঁছে দিয়ে ফেরার পথে বিকেল চারটার দিকে তিনি হাতিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছান। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তার ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পীযূষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত