রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) সকালে দেশে পৌঁছাবে।
গত ১০ অক্টোবর বিকেল ৩টা ১৫ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মো. শাহেদ আহম্মেদ প্রাণ হারান।
নিহত শাহেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
আগামী ২২ অক্টোবর রিয়াদ সময় রাত ১১টা ১০মিনিটে ইউএস বাংলার বিএস৩৬২ ফ্লাইটযোগে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওয়ানা হবে।
সবকিছু ঠিক থাকলে ফ্লাইটটি ২৩ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এদিকে, নিহত শ্রমিকের পাওনা বাবদ ২৭ হাজার ৩৯৫ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা) তার নিয়োগকারী প্রতিষ্ঠান রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা দিয়েছে।
এই বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিটের অর্থ অতি শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন