সৌদি আরবের পবিত্র মদিনা শহর ও পূর্বাঞ্চল লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তারা জানিয়েছে, সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে হামলা চালাতে আসা চারটি ড্রোন আকাশে ধ্বংস করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ড্রোন ধ্বংসের খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, দেশের পূর্বাঞ্চল ও পবিত্র মদিনা শহর লক্ষ্য করে মোট চারটি ড্রোন ছোড়া হয়েছিল। তবে প্রতিরক্ষাব্যবস্থা তা সফলভাবে আকাশেই ধ্বংস করে দেয়। এর কিছুক্ষণ আগেই ওই অঞ্চলের দিকে ধেয়ে আসা আরও একটি ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়েছিল জোটটি।
তবে এই হামলার চেষ্টার বিষয়ে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানিয়ে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। এরপর থেকে দীর্ঘ সময় ধরে দুই পক্ষের মধ্যে সীমান্ত যুদ্ধ ও দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে আসছে। বিগত বছরগুলোতে হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর, বিমানবন্দর, তেল শোধনাগার এবং বিদ্যুৎকেন্দ্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার জবাবে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।
/

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন