সংবাদ

সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ এএম

সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮
ছবি : এনডিটিভি

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

একই দিনে দেশটির শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার চেষ্টাকালে ড্রোন ভূপাতিত করার ঘটনায় আরও ২ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত থাকার মুখে সৌদি আরবে নিযুক্ত নিজেদের কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বার্তা সংস্থা আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল বুধবার এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলার বিষয়টি জানায়। বিবৃতিতে বলা হয়, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে কারও আঘাত সামান্য এবং কারও অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গতকাল সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, শায়বাহ তেলক্ষেত্রে আন্তর্জাতিক তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনা লক্ষ্য করে ধেয়ে আসা একটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এই ধ্বংসাবশেষের আঘাতে দুজন প্রাণ হারান।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সৌদি জোটের সঙ্গে হুতিদের সংঘাত তীব্র হওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। এটি তারই সর্বশেষ ঘটনা।

এর আগে গত সপ্তাহে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। তার আগের দিন ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক এক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার তথ্য জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।

এদিকে হুতিদের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদে মার্কিন দূতাবাস থেকে কূটনীতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এ ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন মিশন থেকেও কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। এই পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতাও জারি করা হয়েছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত